চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে পটিয়া উপজেলার পৃথক পৃথক কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটররা তাঁদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দিয়েছেন। উপজেলার ২২ ইউনিয়ন ও একটি পৌরসভার ১৩০টি ভোট কেন্দ্রে সকালে শুরুর দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে ভোটার সংখ্যা বাড়তে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং বিএনপি প্রার্থী এগিয়ে রয়েছে বলে জানা গেছে। ভোটগ্রহণ চলাকালে পটিয়ার জিরি মাদ্রাস কেন্দ্রে হেফাজত কমীদের সঙ্গে আওয়ামীলী-ছাত্রলীগ সমর্থিতদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াা ও জিরি এর স্থানীয় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাজেদা বেগম শিরু(প্রজাপতি) প্রতিপক্ষের এজেন্টদের সাথে অশালীন ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে, এছাড়া উপজেলার কচুয়া ইউনিয়নের কচুয়াই সিটি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে বিএনপি সমর্থিত মোজাফফর আহম্দ চৌধুরী টিপু ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী তিমির বরণ চৌধুরীর সমর্থকদের মধ্যে এবং সকাল ১০টার দিকে সুচক্রদন্ডী পৌরসভার একটি কেন্দ্রে নাছির উদ্দিন আহমদ ও তিমির বরণ চৌধুরীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। উল্লেখ্য- পটিয়া উপজেলার ২২ ইউনিয়ন ও এক পৌরসভায় ৩লাখ ৪৬ হাজার ৪৭৮ ভোটার রয়েছে, তার মধ্যে পুরুষ ১লাখ ৮৯হাজার ৬৪১জন, মহিলা ১লাখ ৬৬হাজার ৮৩৭ জন এবং ১৩০টি ভোটকেন্দ্রে ৮৮৫টি বুথ রয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment
খবরটি সম্পর্কে আপনার মতামত প্রদান করুন