ক্লোজআপ ওয়ান শিল্পী সালমা গান করেছেন অনেক। কিন্তু এই প্রথম কোনও
দেশের গানে কণ্ঠ দিলেন তিনি। ‘বাংলাদেশ’ শিরোনামের এ গানটি লিখেছেন সেজুল
হোসেন। সুর করেছেন লুৎফর হাসান আর সংগীত আয়োজন করেছেন এফ এ সুমন।
সালমা
বলেন তার পয়লা বৈশাখের প্রকাশিতব্য একক এলবাম 'স্বপ্ন উড়াইলা' তে থাকছে এই
গানটি। সম্প্রতি মগবাজারের সম্পর্ক স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন
হয়েছে। সালমা বলেন অনেকদিন পর নিজের মনের একটি ইচ্ছে পুরণ হলো। এলবামটি
বাজারে আসার সাথে সাথেই এই গানের একটি চমৎকার ভিডিও তৈরী করবো। উল্লেখ্য
বিয়ে এবং সংসার-সন্তানকে সময় দিতে গিয়ে গত প্রায় দুই বছর এ শিল্পীর কোন
নতুন অ্যালবাম বাজারে আসেনি। দীর্ঘ দিন পর আবারো তিনি নতুন গান নিয়ে
ফিরছেন শ্রোতাদের কাছে।
অ্যালবামটির সুর ও সঙ্গীতের কাজ করছেন এফ এ
সুমন। সুমন জানান অ্যালবামে মোট গান থাকছে ১০টি। এর মাঝে একটি করে গানের
সুর করেছেন সফি মন্ডল, পাগল হাসান ও দুটি গানের সুর করেছেন লুৎফর
হাসান। অ্যালবামটি জি সিরিজের ব্যানারে বাজারে আসবে। উল্লেখ্য, ২০১০ এর
শেষের দিকে সালমার সর্বশেষ একক অ্যালবাম 'বৃন্দাবন' প্রকাশ হয়েছিলো।

Post a Comment
খবরটি সম্পর্কে আপনার মতামত প্রদান করুন