0
 “প্রথম রাষ্ট্রপতি” বিতর্কের মধ্যে বন্ধ করে দেয়া হলো বিএনপির অফিসিয়াল ওয়েবসাইট৷ গতকাল শুক্রবার পর্যন্ত ওই সাইটে প্রবেশ করা গেলেও এখন যাচ্ছে না৷ তবে কারিগরি ত্রুটির কারণে সাইটটি দেখা যাচ্ছে না বলে দাবি করেছে বিএনপি।
গত মঙ্গলবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রথম দাবি করে বলেন, তার বাবা জিয়াউর রহমান দেশের “প্রথম রাষ্ট্রপতি”। এর একদিন পর খালেদা জিয়াও একই দাবি করেন৷ বিএনপির অনেক নেতা এই বক্তব্যের পক্ষে যুক্তি দেয়ারও চেষ্টা করেন৷ কিন্তু তারা যখন এই দাবি করছেন তখনও বিএনপির অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যায় জিয়াউর রহমান সপ্তম রাষ্ট্রপতি!

এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের সাইটগুলোতে ঝড় উঠে৷ এর একদিন পরই বিএনপির অফিসিয়াল ওয়েবসাইটটি বন্ধ করে দেয়া হয়৷ শুক্রবারও ওয়েবসাইটটি দেখা গেছে৷ কিন্তু শনিবার থেকে আর সেটা দেখা যাচ্ছে না৷ বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিতর্ক এড়াতে সাইটটি বন্ধ করে রাখা হয়েছে৷ তবে তাদের অফিসিয়াল ভাষ্য, কারিগরি ত্রুটির কারণে সাইটটি দেখা যাচ্ছে না৷

গত মঙ্গলবার লন্ডনে এক অনুষ্ঠানে তারেক রহমান দাবি করেন, তার পিতা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ‘প্রথম' রাষ্ট্রপতি ও ‘স্বাধীনতার ঘোষক'৷ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এ দাবির সমালোচনার মধ্যেই বৃহস্পতিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, তার স্বামীই ছিলেন দেশের ‘প্রথম' রাষ্ট্রপতি৷
তথ্য সুত্র : সরেজমিন বার্তা

Post a Comment

খবরটি সম্পর্কে আপনার মতামত প্রদান করুন

 
Top