0
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ যোগাতে এবার গান করেছেন পড়শী ও ইমরান। সম্প্রতি ইমরানের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। ‘জয় হবেই হবে’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।

গানটি প্রসঙ্গে পড়শী বলেন, ‘বাংলাদেশ দলের খুব সিরিয়াস একজন ফ্যান আমি। ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ হচ্ছে। দেশকে উৎসাহ দিতে নিজের দায়িত্ববোধ এবং ভালোবাসা থেকেই গানটি করেছি। এর সুর ও সংগীত করেছে ইমরান। আপাতত আমার ফেসবুকে শ্রোতারা গানটি শুনতে পারবেন।’

পড়শী আরো জানান, কিছুদিনের মধ্যেই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। গানটি দুটি ভার্সনে গাইবেন পড়শী। তার আসছে একক অ্যালবামেও থাকবে গানটি।

Post a Comment

খবরটি সম্পর্কে আপনার মতামত প্রদান করুন

 
Top