আগামী ৪ এপ্রিল সারিকার আকদ হবে। পরিবারের সম্মতিতে বিয়ে করছেন জনপ্রিয় মডেল, অভিনয়শিল্পী সারিকা। সারিকার হবু বর মাহিম করিম। মাহিম পেশায় ব্যবসায়ী।
২০০৬ সালে মডেলিংয়ে আসেন সারিকা। আশুতোষ সুজনের পরিচালনায় ‘ক্যামেলিয়া’
নাটক দিয়ে ২০১০ সালে অভিনয়ে আসেন তিনি। গত বছর এপ্রিল মাসে তিনি নাটক ও
মডেলিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। হঠাৎই এমন ঘোষণা দিয়েছিলেন তিনি। এরপর
আর কখনই ক্যামেরার সামনে দেখা যায়নি সারিকাকে।
সারিকা বলেন, “পাইলট
হওয়ার স্বপ্ন আমার অনেক দিনের। দেশের বাইরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন
দেশেই বিমান চালনার ওপর প্রশিক্ষণ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিয়ের পরই ভর্তি
হব।”
ফের অভিনয়ে আসার ব্যাপারে সারিকা বলেন, “একেবারেই ইচ্ছে নেই। যদি কখনো শখ হয়, তাহলে হয়তো একটা কিংবা দুটা কাজ করতে পারি।”
সারিকার সর্বশেষ অভিনীত নাটক ‘গল্পের নাম জানা নেই’। সারিকার ‘ব্যাকডেটেড’ টেলিফিল্মটি প্রচারের অপেক্ষায় আছে।

Post a Comment
খবরটি সম্পর্কে আপনার মতামত প্রদান করুন