গত ১০ বছর ধরে নিজের ৭টি খুদে শিশুকে হত্যা করেছেন এক ডাইনী মা।
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। শুধু তাই নয় জন্ম দেয়ার পর নিজের পরিত্যক্ত বাড়িরই নিচের গারাজে সেসব দেহ কার্ডবোর্ডের বাক্সে পুরে রেখে দিয়েছেন দীর্ঘ সময়।
অবশেষে ৭টি নবজাতককে খুনে অপরাধে সেই মার্কিন মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ৩৯ বছর বয়সী মেগান হান্টসম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ এর বাড়িটি ছেড়ে ৩ বছর আগে চলে আসেন।
পুলিশ জানিয়েছে, ১৯৯৬ সাল থেকে ২০০৬ পর্যন্ত ওই মা এ শিশুগুলোর জন্ম দিয়েছিলেন।
গত শনিবার ওই মহিলার প্রাক্তন স্বামীর কাছ থেকে মৃত শিশু সম্পর্কে একটি ফোন পান পুলিশ কর্মকর্তারা।
অফিসাররা ওই বাড়িতে পৌঁছে দেহগুলো উদ্ধার করেছে। কি কারণে এ খুন তা নিয়ে মুখ খুলতে চাননি তদন্তকারী অফিসার।
মেগানের প্রাক্তন স্বামী ওই সন্তানের জনক কিনা তা জানার নিয়ে ডি এন এ টেস্টের জন্য পাঠানো হয়েছে। -সূত্র সংবাদ প্রতিদিন

Post a Comment
খবরটি সম্পর্কে আপনার মতামত প্রদান করুন