বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আবদুল কাদের ভূইয়াঁ জুয়েল ও সাধারণ
সম্পাদক হাবিবুর রশিদ
হাবিব সহ সকল নেতৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদ, মিথ্যা মামলা প্রত্যাহার
এবং মুক্তি দাবী করেছে পটিয়া উপজেলা ছাত্রদল। এ উপলক্ষে উপজেলা
ছাত্রদলের উদ্দ্যেগে বৃহস্পতিবার সকালে এক বিক্ষোভ মিছিল পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও দ: জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মো: সেলিম
চৌধুরীর সভাপতিত্বে এক সমাবেশ পটিয়া পোষ্ট অফিস মোড়ে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম সুমন, আবদুর রহিম, আইয়ুব নবী, নুরুল আমিন জুয়েল,
জামাল উদ্দিন, নাছির
উদ্দিন, আবদুস সোবহান, উপজেলা ছাত্রদল নেতা মো: মইনুদ্দিন, মো; আবদুল করিম, মো; করিম চৌধুরী, মো: আবছার, মো; ফোরকান, মো: মহিউদ্দিন,
মো: রায়হান, মো: শিবলু,
এম এ রুবেল, মো: জসিম উদ্দিন,
কামরুল হাসান জুয়েল, মো; শাহেদ, নিজাম উদ্দিন, ফরহাদুল ইসলাম, আরিফুল ইসলাম, শিহাব উদ্দিন, মো: পাভেল, মো: হোসেন,
মো: জাহাঙ্গীর, মো: জাহেদ,
মো: আরফাত, মো: রুবেল, মো: হেলাল, মো: শামীম, মো: জসিম উদ্দিন, মো: মোরশেদ, মো: সাজু, মো: রিপন, মো: ছোটন, মো: মফিজুল করিম আলমদার, মো: নাছির উদ্দিন, মো; সেলিম, মো: জুবায়ের, মো: আনিস, নুরুল আমিন, মো: মিজান হোসেন, রমজান আলী, মো: মহসিন, জালাল উদ্দিন, মো: রাশেদ, মো; আজম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, জাতীয়তাবাদী
ছাত্রদল সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রধান সিপাহশালার হিসাবে অগ্রণী ভূমিকা পালন করেছে। এই
স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন ত্বরান্বিত করার জন্যে
এবং কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী বৃন্দ সহ সকল রাজনৈতীক
নেত্রীবৃন্দদের কারাগার থেকে মুক্ত করার জন্য একাত্তর সালের স্বাধীনতা সংগ্রামের মত
আরেকবার সংগ্রামে লিপ্ত হওয়ার জন্য আহ্বান জানান।
Post a Comment
খবরটি সম্পর্কে আপনার মতামত প্রদান করুন