
পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও
পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল
হাকিম রানার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া
সাংবাদিক সমিতির সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর, কর্মকর্তা-সদস্যদের মধ্যে
এটিএম তোহা, ফারুকুর রহমান বিনজু, শফিউল আজম, এস এম রহমান, থাপা বড়ুয়া,
দৈনিক জনতা ও এবিনিউজ২৪ডট কমের পটিয়া প্রতিনিধি সেলিম চৌধুরী, সুজিত দত্ত,
গোলাম কাদের, কামরুল ইসলাম, আলমগীর আলম, বিভিন্ন পত্রিকার প্রতিনিধিদের
মধ্যে জনকণ্ঠ প্রতিনিধি বিকাশ চৌধুরী, সংবাদ প্রতিনিধি নজরুল ইসলাম,
খবরপত্র প্রতিনিধি আ.ন.ম সেলিম, সমকাল প্রতিনিধি এ জেড এম আহমদ উল্লাহ,
দক্ষিণ চট্টলার নির্বাহী সম্পাদক জামাল উদ্দিন, পূর্বদেশ প্রতিনিধি রবিউল
হোসেন, বাঁশখালী বার্তা ও দৈনিক আমাদের চট্টগ্রাম প্রতিনিধি রবিউল হোসেন
ছোটন প্রমুখ। সভায় প্রেস ক্লাবের কার্যক্রমকে গঠনতান্ত্রিক ধারাবাহিকতায়
এগিয়ে নেওয়ার লক্ষে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে পটিয়ায় কর্মরত সাংবাদিকদের
মধ্যে যারা এখনো প্রেস ক্লাবের সদস্যপদ গ্রহণ করেনি তাদেরকে গঠন তান্ত্রিক
নিয়মে ফরম সংগ্রহপূর্বক আনুষাঙ্গিক কাগজপত্রসহ তা ক্লাব কার্যালয়ে জমা
দেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়াও নিয়মিত সদস্যদের বকেয়া চাঁদা আগামী
৩০ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করে ভোটার তালিকায় অন্তর্ভূক্তির সিদ্ধান্ত
হয়। পাশাপাশি সর্বসম্মতিক্রমে আগামী জানুয়ারী ২০১৪ সালের মধ্যেই নির্বাচন
শেষ করে প্রেস ক্লাবের কার্যক্রমকে গতিশীল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও
দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতিকে স্থিতিশীল করতে দলমত নির্বিশেষে একযোগে
কাজ করার আহ্বান জানানো হয়। সভায় পটিয়ায় প্রেস ক্লাবের বিরুদ্ধে কতিপয়
কুচক্রী ব্যক্তির অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি
অনুরোধ জানানো হয় এবং তাদের বিরুদ্ধে গঠনতান্ত্রিক নিয়মে কঠোর ব্যবস্থা
গ্রহণের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
Post a Comment
খবরটি সম্পর্কে আপনার মতামত প্রদান করুন