চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কে
পটিয়ার হরিণখাইন এলাকায় সিএনজি অটোরিক্সা ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে
ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাত জন। নিহত ব্যাক্তির
নাম সজীব রায়।
আজ শনিবার বিকাল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চার জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেকে নিয়ে আসে। আহত সাত জনের মধ্যে
চার জনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন চন্দনা (৬০), লিপি (৪৫), রেখা
সাহা (৪৫), নমিতা প্রভা (৫০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কনস্টেবল সুধারাম সিটিজি
নিউজকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কে পটিয়ার হরিণখাইন এলাকায়
সিএনজি অটোরিক্সা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন
নিহত ও ৭জন আহত হয়।
এদিকে আহত আরো তিন ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। হতাহতরা সিএনজি
অটোরিক্সা ও মাইক্রোবাসের যাত্রী বলে হাইওয়ে পুলিশ সিটিজি নিউজকে জানান।

Post a Comment
খবরটি সম্পর্কে আপনার মতামত প্রদান করুন