শংকর কান্তি দাশ, সাতাকানিয়া প্রতিনিধি :
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গতকাল লাখোকন্ঠে জাতীয় সংগীতে সুর মিলিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবক সংঘঠন কুচকাওয়াজ প্রদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোনাফ কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে ভক্তরা বলেন মহান স্বাধীনতা দিবস আজ থেকে ৪৩বছর আগে ১৯৭১ সালে আজকের দিনটিতে সুচনা ঘটেছিল। ডাক এসেছিল দেশকে হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করার জন্য। পাকিস্তানী শোষকের হাত থেকে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করতে। বক্তরা আরও বলেন দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষে ১৬ ডিসেম্বর অর্জিত হয় অবিক্ষত স্বাধীনতা। জাতি অর্জন করে একটি দেশ জাতীয় পতাকা ও জাতীয় সংগীত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সেই জাতীয় সংগীতকে বিশ্ব রেকর্ড গড়ার জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছেন লাখো কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার সেই পদক্ষেপ বাস্তবায়ন করতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবক সংঘঠন সাড়া দেয়। সাতকানিয়া জনার কেওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন চন্দ্র সুশীল বলেন- এইভাবে স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও মাতৃভাষা দিবস উদযাপন করে বাংলাদেশের ১৬ কোটি মানুষকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বন্ধে জানিয়ে দিতে হবে। তাই আজ সকল মুক্তিযোদ্ধা এবং দেশপ্রমিক সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার সঠিক ইতিহাস রক্ষা করার আহ্বান জানান।

Post a Comment
খবরটি সম্পর্কে আপনার মতামত প্রদান করুন