পটিয়া উপজেলা নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা আজ বৃহস্পতিবার সকালে শপথ গ্রহণ করেছেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহর হাতে শপথ গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমাদ টিপু, ভাইস চেয়ারম্যান পুরুষ সৈয়দ ইয়ার মো. পিয়ারু ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারী পটিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে ৭ প্রার্থী, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৭ প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এদের মধ্যে চেয়ারম্যান পদে অধ্যাপদ মোজাফফর আহমদ টিপু ৮১হাজার ৪৫৮, ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ ইয়ার মো. পিয়ারু ৫৪হাজার ৫০৫ ও আফরোজা বেগম জুলি ৬২ হাজার ৫২৯ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
শপথ গ্রহণের পর নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমাদ টিপু সিটিজি নিউজকে জানান, জনগণের ভোটে জনগণের সেবা করার জন্য নির্বাচিত হয়েছি। তাই আগামীতে জনগণকে সাথে নিয়ে অবহেলিত পটিয়ার উন্নয়ন করতে চাই। এতে আমি সবার সহযোগিতা কামনা করছি।
তথ্য সুত্র : সিটিটজ নিউজ

Post a Comment
খবরটি সম্পর্কে আপনার মতামত প্রদান করুন