0
শংকর কান্তি দাশ, সাতকানিয়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামে দোহাজারী শঙ্খ নদী ব্রীজ সংলগ্ন পশ্চিম কাটগড় প্রগতি সংঘের উদ্যোগে ১০৮ শ্রী দ্বীনকৃষ্ণ দাস বাবাজী স্বপ্নপ্রাপ্ত মহাবারুনী øান ও মধুকৃষ্ণা ত্রয়োদশী উপলে গতকাল শুক্রবার (২৮ মার্চ) বিপুল উৎসাহ উদ্বীপনায় উদযাপিত হয়েছে সনাতন সম্প্রদায়ের বারুনী øান ও মেলা। এই উপলে দিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান মালা আয়োজন করা হয়েছে। ধর্মবর্ণ নির্বিশেষে লাখো পূণ্যার্থী প্রতি বছরে এই তিথিতে শঙ্খ নদীর পানিতে øান করতে আসে। এছাড়া প্রয়াত মা-বাবা উদ্যেশে পিন্ড দান করে থাকে। লোকের লোকারন্ন হয়ে উঠে দোহাজারী শঙ্খ নদী। এই নদীতে øান করলে পূর্ণের অধিকারী হতে পারে বলে অতীত কাল থেকে সনাতনী সম্প্রদায়ের লোকেরা গভীর প্রাণে বিশ্বাস করে আসছে। যুগ যুগ ধরে এই বিশ্বাসের সূত্র ধরে বংশানুক্রমে এই তিথিতে øান করলে মহা পূর্ণ ছাড়াও শরীর, মন ও দেহ পবিত্র হয়। এই উদার মন মানসিকতার লোকজন এই মেলাকে সম্প্রিতি ও বন্ধুত্বের মেলা বলে আখ্যায়িত করে। অসচ্ছল ও দরিদ্র মানুষেরা তাদের প্রয়াত মা-বাবার উদেশ্যে পিন্ড দান করতে এই তিথিতে আসেন। এছাড়া যারা পরকালে তাদের সুখ শান্তির জন্য সুদুর ধর্মীয় গয়া কাশি কিংবা অন্যত্র তীর্থ গিয়ে তীর্থ করতে পারেনা সে সব ভক্তরা এখানে এ তীর্থ øান তর্পন ও পিন্ড দান করেন। মেলা উদযাপন কমিটির প থেকে গীতা পাঠ, ধর্মী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মালা ও প্রসাদের আয়োজন করেন এবং শান্তিপূর্ণ ভাবে মেলা কার্যক্রম সম্পন্ন করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহন করেন।


Post a Comment

খবরটি সম্পর্কে আপনার মতামত প্রদান করুন

 
Top