২০১৫ সালে বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের সবচেয়ে আকর্ষণীয়
জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ, অন্তত এমনই বোঝা যাচ্ছে রণবীরের
পরিবারের আচরণে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
বিয়ের পূর্বে ঋষি কাপুর তার প্রেমিকা নিতু সিংকে রোমান্টিক চিঠি পাঠাতেন। কিন্তু বলিউডের অন্যতম এ সফল জুটির ছেলে রণবীর অভিনয়ে বাবা দাদাদের যোগ্য উত্তরসুরী হলেও প্রেমের দিক থেকে সম্পূর্ণ আলাদা বৈশিষ্টের অধিকারী।
বলিউডে “ক্যাসানোভা” হিসেবে পরিচিত রণবীর কাপুর আজ পর্যন্ত প্রেম তো অনেক করেছেন, কিন্তু বিয়ের কাউকে করতে চান নি। দীপিকা পাডুকোনের মন কীভাবে তিনি ভেঙেছিলেন, সেই গল্প তো এখনও বিখ্যাত। তবে এবার বুঝি তার স্বভাব বদলালো। ক্যাটরিনাকে অনেকটাই নিজেদের “হবু বধূ” হিসাবে গ্রহণ করে নিয়েছে রণবীরের পরিবার।
অনেকদিন ধরেই রণবীর-ক্যাটরিনা জুটি নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরি খেললেও অবশেষে রণবীরের চাচাতো বোন কারিনা কাপুর ক্যাটরিনাকে নিজের হবুভাবি হিসেবে সম্বোধন করায় এ গুজব বাস্তবে প্রমাণিত হয়। যেখানে বিয়ের ব্যাপারে মুখে তালা দিয়ে বসে আছেন এ তারকা জুটি, সেখানে সারা বলিউড শুধু রণবীর-ক্যাটরিনার বিয়ের অপেক্ষায় দিন গুনছে।
ছেলের বিয়ে নিয়ে মা নিতু সিং ইতোমধ্যে নানান জল্পনা-কল্পনা শুরু করে দিয়েছেন। যদিও রণবীরের বাবা এ বিষয়ে কী ভাবছেন তা এখনও সুনিশ্চিতভাবে জানা যায়নি। তবে দেখা যাক, ক্যাসানোভা রণবীর কতক্ষণ তার সিধান্তে অটল থাকতে পারে!

Post a Comment
খবরটি সম্পর্কে আপনার মতামত প্রদান করুন