0
 
পটিয়া আইনজীবী সমিতির নির্বাচন আজ বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এডভোকেট জিতেন্দ্র লাল দত্ত।
নির্বাচনে এডভোকেট অজিত কুমার দে ৩৩ ভোট পেয়ে প্রথম বারের মতো সভাপতি ও ৫১ ভোট পেয়ে এডভোকেট আশিষ কুমার চৌধুরী তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট খুরশীদ আলম ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয় এবং পাঠাগার সম্পাদক পদে মাহাবুবা আজমিরী (বৃষ্টি) ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি দিপক কুমার শীল, আপ্যায়ন সম্পাদক সঞ্জিত শীল, সদস্য মো. ফোরকান উদ্দীন, নাজনীন ফারুক মুনমুন, জমিউল আলম।
নির্বাচিত হওয়ার পর সভাপতি এডভোকেট অজিত কুমার দে, সাধারণ সম্পাদক আশিষ কুমার চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক খুরশীদ আলম ও পাঠাগার সম্পাদক মাহাবুবা আজরিমী(বৃষ্টি) তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, আইনজীবীদের সমস্য নিয়ে আমরা কাজ করে যাবো।
উল্লেখ্য, প্রতিবছর মার্চ মাসের আগেই সারা দেশের ন্যায় পটিয়ায়ও আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

তথ্য সুত্র : সিটিজি নিউজ

Post a Comment

খবরটি সম্পর্কে আপনার মতামত প্রদান করুন

 
Top