পটিয়া আইনজীবী সমিতির নির্বাচন আজ
বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নির্বাচনী সকল
প্রস্তুত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী সমিতির নির্বাচনে নিয়োজিত
নির্বাচন কমিশনার। পটিয়া আইনজীবি সমিতি ১৮৮৬ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে
প্রতিবছর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
জানা যায়, প্রতি বছর মার্চ মাসের মধ্যেই
যথানিয়মে অনুষ্ঠিত হচ্ছে আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচন। গত ১৩ মার্চ
সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ২০ মার্চ মনোনয়ন ফরম নেয়ার ও
জমা দেয়ার শেষ দিন ছিলো। ২৩ মার্চ মনোনয়ন ফরম প্রত্যাহারের করেন
প্রার্থীরা। এবার সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, পাঠাগার
সম্পাদক পদে মোট ১০প্রার্থী লড়ছেন। এর আগে পাঁচ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়
নির্বাচিত হয়েছেন পাঁচ জন।
সভাপতি পদে বর্তমান সভাপতি কাজী জসিম
উদ্দীন নির্বাচন না করলেও এবার লড়ছেন অন্য চার প্রার্থী। তারা হলেন- পটিয়া
আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও যুগ্ম জেলা জজ আদালতের সহকারী আইন কর্মকর্তা
এডভোকেট এ এম মোয়াজ্জেম হোসেন, এডভোকেট অজিত কুমার দে, এডভোকেট নুর
মোহাম্মদ এবং এডভোকেট বদিউল আলম।
সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ
সম্পাদক এডভোকেট আশিষ কুমার দে (বাবু), এডভোকেট অরুণ কুমার মিত্র,
সহ-সাধারণ সম্পাদক পদে চট্টগ্রাম জেলা জজ আদালতের আইনজীবি ও এডভোকেট খুরশীদ
আলম, এডভোকেট কামাল উদ্দীন, পাঠাগার সম্পাদক পদে এডভোকেট রেফায়াত হাসান
ফারুকী ও মাহাবুবা আজমিরি (বৃষ্টি)।
সভাপতি পদপ্রার্থী এডভোকেট এ এম মোয়াজ্জেম
হোসেন সিটিজি নিউজকে বলেন, নির্বাচিত হলে আইনজীবিদের অধিকার প্রতিষ্ঠার
জন্য কাজ করব ও সমিতির উন্নয়নের জন্য চেষ্ঠা করব।
সভাপতি পদপ্রার্থী এডভোকেট নুর মোহাম্মদ
বলেন, আমি নির্বাচিত হলে পটিয়া আদালতের আইনজীবি ও বিচার প্রার্থীর বিভিন্ন
সমস্যা সমাধানের চেষ্ঠা করব।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশিষ কুমার চৌধুরী বলেন, বিগত বছরেও আইনজীবীদের সাথে নিয়ে কাজ করেছি এবং আগামীতেও কাজ করবো।
বারের সদস্য এডভোকেট কবিশেখর নাথ পিন্টু বলেন, ভোটারারা যোগ্য ও দক্ষ প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করবেন।
নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে নির্বাচন
কমিশনার এডভোকেট জিতেন্দ্র লাল দত্ত ও সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মো.
আইয়ুব সিটিজি নিউজকে বলেন, পটিয়া বারে ৮৬জন ভোটার সদস্য রয়েছে। একটি
স্বচ্ছ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। নির্বাচনে
পাঁচ পদে একক প্রার্থী থাকায় পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
হয়েছেন। অন্যপদগুলোতে ভোট নেয়া হবে।
তথ্য সুত্র : সিটিসজ নিউজ

Post a Comment
খবরটি সম্পর্কে আপনার মতামত প্রদান করুন