0
প্রতি বিশ্বকাপেই কোনো না কোনো নতুন প্রযুক্তির ব্যবহার করা হয়ে থাকে। এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত মনে হয় এবারের মাঠে ব্যবহৃত ‘এলইডি স্ট্যাম্প’ (লেড জিং বেল-স্ট্যাম্প)।
এবারের ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে উইকেটে বল লাগলেই জ্বলে উঠছে বেল-স্ট্যাম্প। আর বিস্ময়কর হলেও সত্য- প্রতিটি ম্যাচের স্ট্যাম্পে আইসিসির খরচ হচ্ছে ৪০ হাজার ডলার বা বাংলাদেশী টাকায় প্রায় ৩১ লাখ ১২ হাজার টাকা! এর মধ্যে একেকটি বেলের জন্য খরচ প্রায় ৮৫০ ডলার (প্রায় ৭০ হাজার টাকা)
এর আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ লিগ বিগব্যাশে স্ট্যাম্পে আলো জ্বলতে দেখা গেলেও এই প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটেও দেখা যাচ্ছে এই আধুনিক প্রযুক্তির স্ট্যাম্প। অস্ট্রেলিয়ার ‘জিংস’ সংস্থার কাছ থেকে এই হাইটেক স্ট্যাম্প কিনেছে আইসিসি।

Post a Comment

খবরটি সম্পর্কে আপনার মতামত প্রদান করুন

 
Top