নাটক: ‘রেডিও চকোলেট রিলোডেড’
রচনা: ইকবাল হোসেন চৌধুরী
পরিচালনা: রেদওয়ান রনি
স্পট: নিকেতন
সিকোয়েন্স: ১৬৮
মোশাররফ
করিম ও সুমাইয়া শিমু রোজ নামের একটি বাড়ির গেট দিয়ে রাস্তায় বের হচ্ছেন।
বের হয়েই মোশাররফের চোখে পড়লো একটু দূরে চোখ পাকিয়ে দাঁড়িয়ে থাকা পাড়ার
আঙ্গু মাস্তানকে।
ওমনি মোশাররফের চোখগুলোও গোল আলুর মত হয়ে গেল।
ভাবখানা এমন যেন তার সামনে বড়সড় রকমের একটা ডাইনোসর দাঁড়িয়ে আছে। গ্লাস
ছাড়া চশমা দিয়ে তার চোখগুলো ভালোভাবেই দেখা গেল।
কিছুক্ষণ শিমুর সাথে অস্বস্তি ভঙ্গিতে চলার পর মোশাররফের ডায়লগ শোনা গেল।
মোশাররফ: শিমু তাড়াতাড়ি চলো তো! আঙ্গু মাস্তান দাঁড়িয়ে আছে।
শিমু: তুমি আঙ্গু মাস্তানকে এত ভয় পাও কেন?
এক
বারেই শট ওকে করলেন পরিচালক। দ্বিতীয় শটের জন্য উপরে উঠে গেলেন রেদওয়ান
রনির সহকারি পরিচালক মুক্তা ক্যামেরাম্যানসহ অন্যান্য কলাকুশলীগন। এর মধ্যে
রাস্তায় মোশররফের আশপাশে ভিড় জমে গেল কয়েকজন দর্শকের। কারও অনুরোধ ‘একটা
ছবি তুলব ভাইয়া’। কেউবা কোথাও থেকে একটা কাগজের টুকরো জোগার করেছে
অটোগ্রাফ নেওয়ার জন্য। আবার কেউ নিজের ব্যাগ থেকে এক টুকরো টিস্যু বের করে
সামনে ধরিয়ে দিয়ে বলছে ‘ভাইয়া একটা অটোগ্রাফ, প্লিজ!’।
এসব দেখে
শিমু আগেই শুটিং বাড়িতে উঠে গেলেন। নিচে থাকলেন মোশাররফ করিম। সবাইকে
অটোগ্রাফ দিয়ে যখন কথা বলতে বলতে উপরে উঠছিলেন এই অভিনেতা। তখনই ঘটলো আরেক
ঘটনা।
একজন ভদ্র মহিলা আমাদের সামনে দাঁড়িয়ে বললেন ‘শিমু আপু কোথায়? একটা ছবি নেব তার সাথে’।
সুমাইয়া শিমুকে পাওয়া মুশকিল। তাই অনেক চেষ্টার পরও ভদ্র মহিলার মনের আশা পূর্ণ হল না। খুবই মন খারাপ করে তাকে চলে যেতে হলো।
পরের শট বাড়ির ভেতরে। সেই শট দেখতেই ভেতরে গেলাম। ভেতরে গিয়েই পেলাম রেদওয়ান রনিকে। বর্তমান ও আগামী কাজ নিয়ে কথা হল তার সাথে।
তারপর
আবার শট। সবাইকে উদ্দেশ্য করে সহকারি পরিচালকের ডাক ‘হইছে তোমাগো’।
ক্যামেরার পেছন থেকে একজন সাথে সাথে বলে উঠল ‘হ্যাঁ ভাই স্ট্যান্ডবাই’।
আবার শুরু হলো ‘রেডিও চকলেট রিলোডেড’।
জানিয়ে
রাখা ভালো, এই ধারাবাহিকটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার দেশ টিভিতে
প্রচারিত হচ্ছে রাত ৯ টা ৪৫ মিনিটে। নাটকে মোশাররফ করিম ও শিমুর সাথে আরও
অভিনয় করছেন ফারুক আহমেদ, মৌসুমী হামিদ, সাজু খাদেম, রওনক হাসান, রাশেদ
মামুন অপু, বাপ্পি আশরাফ, সুমন পাটোয়ারীসহ অনেকে।
তথ্য সুত্র ঃ বাংলা নিউজ

Post a Comment
খবরটি সম্পর্কে আপনার মতামত প্রদান করুন