0
 শনিবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়ক অবরোধ করে মিছিল ও সমাবেশে বাধা দেয়ার কারণে আহলে সুন্নাত ওয়াল জামা’তের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে পুলিশের চড়াও হয়েছে। তবে এতে বড় ধরনের আহত হননি।
জানা গেছে, রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের আহলে সুন্নাত ওয়াল জামা’তের সভাপতি আবু ছৈয়দের খুনিদের গ্রেফতারের দাবিতে এই মিছিল বের করা হয়। মহা সড়ক অবরোধ করে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামা’তের পটিয়া সভাপতি হাফেজ আহমদ আল কাদেরী, উপজেলা ইসলামী ফ্রন্ট সেক্রেটারি আলী হোসাইন, ইসলামী ফ্রন্ট নেতা আলী খান মাস্টার, পৌরসভা ইসলামী ফ্রন্ট সেক্রেটারি আবু বক্কর ছিদ্দিকী, উপজেলা ছাত্রসেনা সভাপতি শাকিল মাহমুদ, দক্ষিণ জেলার সেক্রেটারি আরিফুল হক প্রমুখ। এই সময় মহা সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বক্তারা অবিলম্বে আহলে সুন্নাত ওয়াল জামা’ত নেতা নিহত আবু ছৈয়দের খুনিদের গ্রেফতারের দাবি জানান। সহকারী পুলিশ সুপার (পটিয়া সার্কেল) পুলিশের সঙ্গে আহলে সুন্নাতের হাতাহাতির বিষয়টি অস্বীকার করে বলেন, কিছু উৎশৃঙ্খল যুবক মহা সড়ক অবরোধ করে মিছিল-সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

Post a Comment

খবরটি সম্পর্কে আপনার মতামত প্রদান করুন

 
Top