0
চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্য বাহী জিরি-মালিয়ারা বাজারে গভীর রাতের আধারে একটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই এবং আশেপাশের দোকানের ব্যাপক য়তি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে দোকান মালিক সূত্রে জানা যায় আব্দুল করিম(২৬), পিতা-মৃত আব্দুস সালাম, গত ১৮ডিসেম্বর২০১৩ ইং তারিখে রাত আনুমানিক ১১ ঘটিকার সময় তার দোকান বন্ধ করে বাসায় চলে যায় পরবর্তীতে ঐ রাত আনুমানিক ৩ টা ৪৫ মিনিটে ঐ বাজারের আরেক ব্যবসায়ী জসিম(৩০), পিতা-আ:শুক্কুর (সও:) মোবাইল করে জানায় আব্দুল করিমের দোকানে আগুন লাগিয়াছে তারপর সে বাজারে এসে অন্যান্য লোকজনের সহযোগীতায় দোকানের আগুন নিভাতে ব্যর্থ হওয়ায় তার দোকান ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। সে জানায় এতে প্রায় তার ২ ল ৮৫ হাজার টাকার তি হয়েছে। তার দোকনের আগুনে থেকে আশেপাশের দোকান মদিনা টেলিকম সহ আর ও কয়েকটি দোকানেও আগুন লাগে কিন্তু সকলের প্রচেষ্টায় সেগুলো নেভানো সম্ভব হলেও অনেকাংশ তি হয়েছে। আর এ ঘটানায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়ছে যার ডায়েরী নং-৬৬৪।

Post a Comment

খবরটি সম্পর্কে আপনার মতামত প্রদান করুন

 
Top