0
পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে হাফেজ আহমদ চৌধুরী স্কলারশীপ পরীক্ষার প্রস্তুতি মূলক সভা ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকাল ৪টায় সম্পন্ন হয়েছে।
আগামী ২৮ ডিসেম্বর শনিবার কেন্দ্র স্থান পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিবর্তে খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে হাফেজ আহমদ চৌধুরী স্কলারশীপ পরীক্ষা যথাসময়ে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীদেরকে উপস্থিত থাকার আহ্বা‌ন জানানো হয়েছে।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন স্কলারশীপের সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, স্কলারশীপ পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আহমদ ছগির চৌধুরী, ইঞ্জিনিয়ার আহমদ কামাল চৌধুরী, আহমদ সেলিম চৌধুরী, অধ্যাপক মীর আহমদ চৌধুরী, অধ্যাপিকা জেসমিন আকতার, জাহাঙ্গীর আলম চৌধুরী, নাসরিন জাহান চৌধুরী, অধ্যাপিকা সৈয়দা রশিদুন নাহার বেগম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক সাইফুর রহমান, অধ্যাপক জসিম উদ্দিন, আবদুল মন্নান, মোঃ কামরুল হাসান, তানিয়া আকতার, নাছরিন সুলতানা, ইউছুপ জালাল, মোঃ শাহজালাল, মৌলানা মোঃ আমির, সাংবাদিক আবদুর রাজ্জাক, সাংবাদিক নুর হোসেন, সাংবাদিক সেলিম চৌধুরী, সাংবাদিক মফিজুল ইসলাম চৌধুরী, সাংবাদিক এজেএডএম আহমদ উল্লাহ, সাংবাদিক নজরুল ইসলাম সিরাজুল ইসলাম, মোঃ ওয়াহিদুল হক প্রমুখ।

Post a Comment

খবরটি সম্পর্কে আপনার মতামত প্রদান করুন

 
Top