১০ম নিরুত্তাপ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের পটিয়ায় ৫ জানুয়ারী
নির্বাচনে নৌকা লাঙ্গলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবাস পাওয়া গেছে। আর ১ দিন
পরেই নির্বাচন। কে হচ্ছেন পটিয়ার নতুন সাংসদ তা নির্ধারণ করবেন ভোটাররা।
এবারের নির্বাচনে আ’লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বর্তমান সাংসদ সামশুল হক চৌধুরী। জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন সাবেক সাংসদ জাপা চেয়ারম্যানের শিল্প বিষয়ক উপদেষ্টা সিরাজুল ইসলাম চৌধুরী।
তপশীল ঘোষণার পর থেকে ১৮ দলীয় জোটসহ কয়েকটি রাজনৈতিক দল ১০ম জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফলে পটিয়ায় তেমন কোন নির্বাচনী আমেজ লক্ষ্য করা না গেলেও গত শুক্রবার থেকে দুই প্রার্থী মাঠে ময়দানে গণসংযোগে কোমড় বেঁধে নেমে পড়ায় নতুন মাত্রা যোগ হয়েছে।

তারা
দুপুর থেকে গভীর রাত অবদি চষে বেড়াচ্ছেন উপজেলার ১৭ ইউনিয়ন ও একটি পৌরসভার
৯টি ওয়ার্ডে। সেখানে তারা বিভিন্ন সময়ে পটিয়ায় তাদের নেতৃত্বে পরিচালিত
উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরছেন। বিশেষ করে ১৯৮৮ সালে সাংসদ নির্বাচিত
হয়ে সিরাজুল ইসলাম চৌধুরী যে উন্নয়ন করেছেন তিনি তা তুলে ধরে লাঙ্গলে ভোট
প্রার্থনা করছেন।
অপরদিকে, বর্তমান সাংসদ তার আমলে পটিয়ায় তার
নেতৃত্বে পরিচালিত উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নৌকায় ভোট প্রার্থনা করছেন।
পটিয়া প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ভোটারদের সাথে আলাপকালে তারা জানান, এবার
১০ম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা-লাঙ্গলের লড়াই হাড্ডাহাড্ডি হবে। কে নতুন
সাংসদ নির্বাচিত হবে বলা মুশকিল।
তবে জাপার প্রার্থী সিরাজুল ইসলাম
চৌধুরী দাবি করেছেন, আ’লীগের একাংশ সহ বিএনপি ১৮ দলীয় জোট নেতাকর্মীরা তাকে
ভোট দিয়ে নির্বাচিত করবে। অপরদিকে, বর্তমান সাংসদ সামশুল হক চৌধুরী মহাজোট
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও পটিয়ার ৪’শ কোটি টাকার উন্নয়নের ফলে
পটিয়ার জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে তিনি বিশ্বাস করেন।
এদিকে, পটিয়ায় অবাধ ও সুষ্টু নির্বাচন অনুষ্ঠানে সব ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সহকারী রিটার্নিং অফিসার ইউএনও রোকেয়া পারভীন নিশ্চিত করেছেন।
এদিকে, পটিয়ায় অবাধ ও সুষ্টু নির্বাচন অনুষ্ঠানে সব ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সহকারী রিটার্নিং অফিসার ইউএনও রোকেয়া পারভীন নিশ্চিত করেছেন।
পটিয়ায়
মোট ভোটার রয়েছে ২ লাখ ৫০ হাজার ৫ জন। তার মধ্যে ১ লাখ ৩০ হাজার ৯২১ জন
পুরুষ ও ১ লাখ ১৯ হাজার ৮৪ জন মহিলা ভোটার রয়েছে। মোট ভোট কেন্দ্র রয়েছে
৯৯টি। তার মধ্যে ৪৬ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
Post a Comment
খবরটি সম্পর্কে আপনার মতামত প্রদান করুন