পটিয়ায় হাত-পা বাধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে।
তার আনুমানিক বয়স ২২ বছর। শুক্রবার সকালে উপজেলার পাঁচুরিয়া বট্টতল এলাকার
উত্তর পাশের রাস্তার ঢালু থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। ওই যুবতীর পেটে
ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। যুবতীর পরনে ছিল জাম কালারের কামিজ ও হলুদ-গোলাপী
কালারের ওড়না। গায়ের রং শ্যামলা ও মুখমন্ডল গোলাকার।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)
মোহাম্মদ শওকত জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ হাত-পা বাধা
অবস্থায় যুবতীর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যুবতীকে অন্য কোথাও খুন করে পাঁচুরিয়া
এলাকায় ফেলে দিয়েছে। পরিচয় পাওয়া গেলে খুনের রহস্য বের করা সম্ভব হবে। এই
ঘটনায় পটিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment
খবরটি সম্পর্কে আপনার মতামত প্রদান করুন